সংবাদ শিরোনাম

ফেনী শহর জামায়াতের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ফেনী শহর জামায়াতের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় শহরের দারুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ বৈঠকে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুল গফুর। এরপর ‘আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুমিল্লা–নোয়াখালী অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বশীলদের আন্তরিকতা, পারস্পরিক পরামর্শ এবং আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে মাসিক রিপোর্টিং বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমির এ. কে. এম. শামসুদ্দিন। তিনি নিয়মিত রিপোর্টিংয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া দাওয়াতি কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দায়িত্বশীলদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সময়ানুবর্তিতা ও সময়ের যথাযথ ব্যবহারের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সময় সম্পর্কে সচেতন থাকার ওপর বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন ফেনী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক নিজাম উদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা শাহাদাত হোসেন।

বৈঠকে বক্তারা দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে দাওয়াতি কাজ জোরদার করা, নিয়মিত আত্মসমালোচনা, পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সময়ের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তারা সকল দায়িত্বশীলকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Toggle Dark Mode