প্রশাসনে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন ফেনীর কৃতি সন্তান, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মিনারা নাজনীন। তারা দুজন স্বামী-স্ত্রী। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাকরি জীবনে দুজনই অতীতের সকল কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উভয়েই বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। মো. নুরুল করিম ভূঁইয়া প্রশাসনে যোগদানের আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
অন্যদিকে, মিনারা নাজনীন ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনিও বিসিএস ২৫তম ব্যাচের ফোরামের সভাপতি। নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, নুরুল করিম ভূঁইয়ার বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত আলহাজ্ব আবুল হাসেম ভূঁইয়া ও মা প্রয়াত নূরের নেছা। করিম ভূঁইয়ার ১১ ভাই-বোনের মধ্যে সবাই উচ্চ শিক্ষিত।