প্রশাসনে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন ফেনীর কৃতি সন্তান, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মিনারা নাজনীন।
প্রশাসনে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন ফেনীর কৃতি সন্তান, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মিনারা নাজনীন। তারা দুজন স্বামী-স্ত্রী। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাকরি জীবনে দুজনই অতীতের সকল কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উভয়েই বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। মো. নুরুল করিম ভূঁইয়া প্রশাসনে যোগদানের আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জর্জি...
